ইসলাম শুধু একটি ধর্মের নামই নয় বরং এটি একটি আদর্শের নাম যা একজন মানুষকে শান্তির পথে ধাবিত করে। ষষ্ঠ শতকের প্রথম দশকে হজরত মোহাম্মদ (সা.) এই আদর্শের প্রবর্তন ও প্রচার করেন। আর এ কারণেই একে মোহাম্মদী ইসলাম নামে আখ্যায়িত করা হয়।
রসুল (সা.) এর আদর্শ অনুযায়ী একজন ব্যক্তির আরেকজন ব্যক্তির ক্ষতি করার কোনো অধিকার নেই। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এই আদর্শিক বিধানের মূল শিক্ষাই হলো আত্মবিশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা। যখন মানুষ আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে মুক্তি লাভ করবে তখনই সমাজ পরিশুদ্ধ হবে এবং ফলশ্রুতিতে সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন