গত ১৫/০১/২০২১, শুক্রবার দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত সাপ্তাহিক আশেকে রাসুল (সা.) মাহফিলে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী, শ্রেষ্ঠ সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার : পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, বীর মুক্তিযোদ্ধা, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রাহমতুল্লাহি আলাইহি) হুজুর কেবলাজানের ধারণকৃত ০৯/১০/২০২০ তারিখের বাণী মোবারক। =============================================== বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাসতাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযুবিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিয়াতি আমালিনা মাইইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়ামাই ইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মোর্শেদা। সম্মানিত আশেকে রাসুলেরা! আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন কারণে আমরা একত্রে সম্মেলন করার সুযোগ পাচ্ছি না। আমাদের সম্মেলনে মহিলারা ...
ফাতেহা শরীফ পাঠের নিয়ম আপনি পার্থিব যাবতীয় চিন্তামুক্ত হয়ে খেয়াল ক্বাল্বের মাঝে ডুুবিয়ে দিয়ে আদব, ভক্তি, মহব্বত ও আজিজির সাথে নিম্নলিখিত নিয়মে ফাতেহা শরীফ পাঠ করবেন: (ক) ‘আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম’ - ১ বার; (খ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ - ১ বার বলে; ‘আস্তাগ ফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়াতুবু ইলাইহি’ - ৭ বার ; (গ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ - ১ বার বলে; ‘সূরা ফাতিহা’ - ৩ বার ; (ঘ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ - ১ বার বলে; ‘সূরা ইখলাস’ - ১০ বার ; (ঙ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ - ১ বার বলে; ‘দরুদে মাহ্দী’ অর্থাৎ নিম্নক্ত দরুদ শরীফ - ১১ বার পাঠ করবেন: اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى الْإِمَامِ الْمَهْدِي رَحْمَةً لِّلْعَلَمِيْنَ وَآلِهِ وَسَلَّمْ [উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি 'আলা সাইয্যিদিনা মুহাম্মাদিউ ওয়া 'আলা ইমাম মাহ্দী রাহ্মাতাল্লিল 'আলামীনা ওয়া আলিহী ওয়া সাল্লিম ] অর্থ: “হে আল্লাহ্! রহমতের কামেলা নাজিল করুন আমাদের নেতা হজরত মুহাম্মদ (সা.) ও ইমাম মাহ্দী এবং তাঁদের পরিবার-পরিজন...